জেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে ট্রাক শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ড ভ্যান, ট্রাংলরী শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১২৭৫) খুলনার ব্যবস্থাপনায় ও জেলা ট্রাক মালিক সমিতির সার্বিক সহযোগীতায় প্রধান মন্ত্রীর নির্দেশনায় ট্রাক শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে শহরের ইটাগাছাসহ বিভিন্ন এলাকায় ট্রাক শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এম মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি মো. আব্দুস সবুর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৭নং আলীপুর ইউপি চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা মিনিবাস বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ড ভ্যান, ট্রাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে ৩ হাজার ৫’শ শ্রমিকের মাঝে প্রাথমিক ভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে।

Leave a Reply