ঢাকাSaturday , 18 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পলাশপোল বউবাজার যুব স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 April 2020, 21:30

নিজস্ব প্রতিনিধি : শহরের পলাশপোল বউবাজার যুব স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কর্মহীন অসহায় ২শ’ ৮০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা-১ আসনের সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাতক্ষীরা পৌরসভা মেয়র তাসকিন আহম্মেদ চিসতি, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদৌল্লা সাগর, ৯ নম্বর ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহা দিবা সাথী, মাস্টার মো. আবুবকর ছিদ্দিক’র সার্বিক সহযোগীতায় শনিবার (১৮ এপ্রিল) এসব খাদ্য সামগগ্রী প্রদাণ করা হয়। এছাড়া এলাকার ব্যক্তি বর্গের নিকট হতে সাহায্যে উত্তোলনে উল্লেখিত অর্থায়নে সাতক্ষীরার পলাশপোল বউবাজার এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতারণ করা হয়েছে।

এছাড়া পলাশপোল বউবাজার যুব স্বেচ্ছাসেবী সংগঠনটি, স্বেচ্ছাসেবী হিসাবে ত্রাণ বিতরণ সহ অর্থ পরিচালনার জন্য একটি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠনের লক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় আলোচনাকালে উপস্থিত সদস্যদের মধ্যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে গরিব দুস্থ অসহায় মানুষের সাহায্য করার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

স্বেচ্ছাসেবী হিসাবে ত্রাণ বিতারণ ও সহযোগিতাকারী মহিদ, মোহাম্মাদ শহীদুল্লাহ টিপু, হযরত আলী, আব্দুল গফফার, পলাশ, বাদশা, সুমন, বদরুল আলম, প্রমুখ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিটি পরিবারের ৫ কেজি চাল আলু ২ কেজি ৭ গ্রাম ডাল ১টি হাত ধোয়ার জন্য একটি করে সাবান দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *