ঢাকাSaturday , 18 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যুক্তরাষ্ট্রে ৭ লাখ ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 April 2020, 11:54

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ (শনিবার সকাল সোয়া ৮টা) তথ্যানুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ লাখ ৫০ হাজার ৪০৫ জন। মারা গেছে ১ লাখ ৫৪ হাজার ২৪৫ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৬ হাজার ৯৬৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৫৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৪৯৭ জন। মারা গেছে ৮ হাজার ৬৭২ জন।

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্রটি করোনার কাছে এখন সবচেয়ে বেশি নাজেহালের শিকার। আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই অন্য রাষ্ট্রগুলো।

তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে-৭ লাখ ১০ হাজার ২১ জন। মারা গেছে ৩৭ হাজারের বেশি-৩৭ হাজার ১৫৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২ হাজারের বেশি। আর মারা গেছে আড়াই হাজার। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬০ হাজার ৫১০ জন।

আক্রান্তে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই অন্য দেশগুলো। যেমন, স্পেনে মোট আক্রান্ত ১ লাখ ৯০ হাজার ৮৩৯, ইতালিতে ১ লাখ ৭২ হাজার ৪৩৪, ফ্রান্সে ১ লাখ ৪৭ হাজার ৯৬৯, জার্মানিতে ১ লাখ ৪১ হাজার ৩৯৭, যুক্তরাজ্যে ১ লাখ ৮ হাজার ৬৯২ এবং করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৭১৯।

দেশগুলোতে মৃতের সংখ্যা যথাক্রমে ২০ হাজার ২ জন (স্পেন), ২২ হাজার ৭৪৫ (ইতালি), ১৮ হাজার ৬৮১ (ফ্রান্স), ৪ হাজার ৩৫২ (জার্মানি), ১৪ হাজার ৫৭৬ (যুক্তরাজ্য) এবং ৪ হাজার ৬৩২ (চীন)।

তবে করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে এ পর্যন্ত মোট ২ লাখ ৩৩ হাজার ৯৫১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৭ হাজার ১৩১ জন। অর্থাৎ, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ এবং মৃতের প্রায় অর্ধেকই নিউইয়র্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *