ঢাকাFriday , 17 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সেই পঙ্গু একরামুলের বাসায় খলিষখালী ইউপি চেয়ারম্যানের বাজার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 April 2020, 19:58

খায়রুল আলম সবুজ, খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : অবশেষে কাশিয়াডাঙ্গায় চায়ের দোকানী পঙ্গু একরামুল ইসলামের বাড়িতে কাঁচা বাজারসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে একরামুলের বাড়িতে ইউপি চেয়ারম্যানের নিজ তহবিল থেকে চাল, ডাল, তেল, আলু, সবজি পাঠানো হয়।

উল্লেখ্য, ওই পঙ্গু চায়ের দোকানী একরামুল ইসলামকে নিয়ে গত ১৪ এপ্রিল দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র অনলাইন সংস্করণে তার দুরাবস্থার বিষয়ে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান চোখে পড়লে আজ শুক্রবার দুপুরে একরামুলের বাড়িতে চেয়ারম্যানের নিজ তহবিল থেকে বাজার করে পাঠিয়ে দেন।

এ ঘটনায় একরামুল ইসলাম চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আজ আমি অনেক খুশি। আমি ভাবতে পারিনি যে চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে বাজার করে পাঠাবে। আমি দীর্ঘায়ু কামনা করি’।

ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান জানান, ‘বিষয় টা আমি সংবাদ মাধ্যমে জানার পরে আমার ছোট ভাই সাংবাদিক মনিকে দিয়ে একরামুলের জন্য কিছু বাজার করে পাঠালাম। সরকারি বরাদ্দ যা আসছে তা দিয়ে সবাইকে খুশি করা যায় না। তাই নিজ তহবিল থেকে তাকে সহায়তা পাঠাইছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *