ঢাকাFriday , 17 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুটি ভ্রাম্যমাণ বাজারের কার্যক্রম শুরু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 April 2020, 18:10

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাজারে জনসমাগম কমাতে ‘নো প্রোফিট, নো লস’ ভিত্তিক ভ্রাম্যমাণ বাজারের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে শহরের ১০টি গুরুত্বপূণ স্থানে দুটি ভ্রাম্যমাণ বাজার মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করেন।

এরমধ্যে একটি ভাম্যমাণ বাজার শহরের সিটি কলেজ মোড় হয়ে খুলনা মোড়, চায়না বাংলা শপিং সেন্টারের সামনে, সঙ্গীতার মোড় ও ইটাগাছা হাটের মোড় এলাকায় কার্যক্রম শুরু করে।

অপরদিকে ২য় ভ্রাম্যমাণ বাজারটি শহরের নারকেলতলা হয়ে, পোস্ট অফিস মোড়, শহিদ আব্দুর রাজ্জাক পার্ক, সদর উপজেলা পরিষদ ও কলেজ মোড় এলাকায় পণ্য বিক্রি করে।

উল্লেখ্য, জেলা প্রশাসনের এই ভ্রাম্যমাণ বাজারে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল মরিচসহ বিভিন্ন ধরনের সব্জি বিক্রি করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ‘নো প্রোফিট, নো লস’ এই ধারণা নিয়ে জেলা প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ জনসমাগম কমানো। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রমণের মূল উৎস হতে সকলকে নিরাপদ রাখা ও সাতক্ষীরাকে নিরাপদ রাখা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *