ঢাকাFriday , 17 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছি স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অর্থায়নে অসহায়দের মাঝে উপহার প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 April 2020, 16:47
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবিলার অংশ হিসেবে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নে অসহায় ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
শুক্রবার  (১৭ এপ্রিল)  সকাল ১০ টায় ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের বাকসা-ঋষি পাড়া মন্দির প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কেড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আমরা সেবক একতা সংঘের আহ্বায়ক শেখ রুহুল কুদ্দুসের নিজস্ব অর্থায়নে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মধুসূদন পাল, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  প্রদর্শক শাহিনুর রহমান, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম তাওহীদুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাংবাদিক শফিকুর রহমান, আমরা সেবক একতা সংঘের সদস্য আইনাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় মহামারি আকারে ছড়িয়ে পড়া নোবেল করোনা ভাইরাস সতর্কতায় সচেতন করা হয় ও বাকসা ঋষি পাড়ার ৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *