ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী নূরজাহানকে হুইল-চেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ব্যাংদহা বাজারের মারুফ চত্ত্বরে এ হুইল-চেয়ার প্রদান করা হয়। ফিংড়ী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় জোড়দিয়া শেখপাড়া গ্রামের শেখ লুৎফর রহমানের স্ত্রী শারীরিক প্রতিবন্ধী নূরজাহান বেগমের হাতে হুইল-চেয়ার তুলে দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, যুগ্ম-সম্পাদক প্রভাষক ফিরোজ আহম্মেদ টুটুল, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, যুবলীগের ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
