ঢাকাThursday , 16 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ত্রাণের জন্য রাস্তায় নেমেছে পৌরসভার ইসলামপুরের কর্মহীন পরিবার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 April 2020, 16:20

নিজস্ব প্রতিনিধি : সরকারি সহায়তার ত্রাণ সামগ্রী না পেয়ে রাস্তায় নেমেছে শহরের বাঁকাল ইসলামপুর এলাকার শতাধিক গৃহ বন্দি কর্মহীন পরিবার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে সড়ক অবরোধ করে এসব অসহায় পরিবারের সদস্যরা। পরে পুলিশের পক্ষ থেকে ত্রাণের আশ্বাসে ঘরে ফিরেছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানায়, ‘করোনা ভাইরাসের কারণে ঘৃহবন্দি মানুষের জন্য যে সরকারি সহায়তার ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে তা আমরা এখনও পায়নি। সরকার পর্যাপ্ত ত্রান সহায়তার ঘোষণা দিলেও আমাদের ত্রাণ বা খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে না। ভ্যান-রিক্সা চালিয়ে আমরা কোন রকম দিন চালায়’।

তারা আরও জানায়, ‘এতদিন কাজ বন্ধ করে ঘরে বসে থেকে না খেয়ে মরার উপক্রম। তারপরও আমরা কোন সহায়তা পেলাম না। এজন্য সরকারের নিষেধোজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সেনাবাহিনীর মাধ্যমে আমাদের ত্রাণ পৌছে দেওয়া হোক। তাহলে সকলেই সুষ্ঠুভাবে ত্রাণ পাবে’।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ‘এই সময়ে অবরোধ ঠিক না। তারা ত্রাণ না পেয়ে মানববন্ধন  করার চেষ্টা করছিল। আমরা খবর পেয়ে ত্রাণ ঘরে পৌছে দেওয়ার আশ্বাস দিলে তারা ঘরে ফিরে যায়’।

এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলার মো. শহিদুল ইসলাম জানায়, ‘আমি শুধু ৫শ’ ৫০ টি চাউলের কার্ড পেয়েছি। আর মহিলা কাউন্সিলার অনিমা রাণী ১শ’ ৮২ টি কার্ড পেয়েছে। তার মধ্যে আমরা যৌথভাবে ইসলামপুর ১নং এলাকায় আমরা ১শ’ ৫০ টি কার্ড দিয়েছি। এছাড়া ইসলামপুর ২নং এলাকায় ২৫টা ও ৩নং এলাকায় ২৫টা কার্ড দেওয়া হয়েছে’।

তিনি আরও জানান, ‘১নং এলাকায় ব্র্যাক থেকে ২শ’ পরিবারের মাঝে ১৫শ’ টাকা করে দেওয়া হয়েছে। আর আজ যারা আন্দোলন করেছে সবাই ইসলামপুর ১নং এলাকার মানুষ। আমি যা বরাদ্দ পেয়েছি তা দিয়ে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *