ঢাকাThursday , 16 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরার সাপ্তাহিক কাঁচা বাজার ইউনাইটেড হাইস্কুল মাঠে স্থানান্তরের দাবি


April 16, 2020 3:30 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসিবে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে আশাশুনি উপজেলার খাজরার সাপ্তাহিক কাঁচা বাজার ইউনাইটেড হাইস্কুল মাঠে স্থানান্তর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীসহ সাধারণ জনগন।

স্থানীয়রা জানায়, ‘সপ্তাহে দুই দিন (রোববার ও বৃহস্পতিবার) সব ধরনের কাঁচা বাজার, মাছ, মসলা, ফলের দোকান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি খাজরা ইউনাইটেড হাইস্কুল মাঠে স্থানান্তরিত করা হলে একদিকে করোনা ভাইরাস মোকাবেল করা সম্ভব অন্য দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে সুবিধা হবে’।

এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে সাপ্তাহিক কাঁচাবাজার গুলো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, খেলার মাঠে স্থানান্তর করা হবে। এজন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।