Sunday, 6 September 2026

করোনা ভাইরাস প্রাদূর্ভাবের সংকটকালীন সময়ে বাস মালিক সমিতির শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 April 2020, 20:39

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস প্রাদূর্ভাবের সংকটকালীন সময়ে বাস মালিক সমিতির শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, সদস্য সাদ্দাম, বিপু, আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার ১ হাজার ৫শ’ জন বাস মালিক সমিতির শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। বুধবার একই দিনে সাতক্ষীরা স্টেডিয়ামের সামনে, রসুলপুর ফুটবল মাঠ, থানাঘাটা স্কুল মাঠ, লাবসা ফুটবল মাঠ, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও. ধুলিহর স্কুল মাঠসহ কয়েকটি স্পটে করোনা ভাইরাস প্রাদূর্ভাবের সংকটকালীন সময়ে বাস মালিক সমিতির শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *