ঢাকাTuesday , 11 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মেম্বর জলিলের মটর সাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২ : চেয়ারম্যান মোশারফ হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মোজাফ্ফর

admin ঢাকা
আপডেট: 11 September 2018, 21:46

শেখ শাওন আহমেদ সোহাগ ও জামাল উদ্দিন: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম মোশারফ হোসেনের হত্যার সাথে জড়িত থাকার অভিযাগে মিনারুল ইসলাম খোকন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত এরফান ঢালীর ছেলে ও চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য আব্দুল জলিল গাইনের মামা।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ ও শ্যামনগর থানা পুলিশ অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় মিনারুলের বাড়ি থেকে জলিল গাইনের ব্যবহৃত মটর সাইকেলসহ ২টি চাইনিজ কুড়াল ও ১টি রামদা উদ্ধার করা হয়।
এছাড়া বেলা ৪টার দিকে কালিগঞ্জ থানা পুলিশ কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর আশ্রয়ণ প্রকল্প ঘিরে রেখে তল্লাশি করলেও কোন কিছু উদ্ধার করতে পারেনি।
অপর একটি সূত্র জানান, মামলার ২নং আসামি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ইয়ার আলীকে (৩৮) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশাশুনি উপজেলার কোলা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি পুলিশ নিশ্চিত করেনি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান, রোববার রাতে গ্রেফতার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা গ্রামের মোক্তার আলী বিশ্বাসের ছেলে মোজাফ্ফর বিশ্বাস ও কৃষ্ণনগর গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে মন্টু ঘোষকে আদালতে হাজির করলে মোজাফ্ফর বিশ্বাস দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এছাড়া অপর আসামি মন্টু ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *