ঢাকাWednesday , 15 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নাভারনে ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে সবজি বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 April 2020, 12:49

বেনাপোল প্রতিনিধি : শার্শার নাভারনে ছাত্রলীগের উদ্যোগে ২৫০টি অসহায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। মহামারি করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সারাদেশের মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার।

টানা ছুটিতে সারাদেশের মত শার্শা উপজেলার মানুষ ঘরবন্দি ও কর্মহীন হয়ে পড়েছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। ফলে কর্মহীন হয়ে পড়েছে দেশের জনগণ। দূর্যোগ মোকাবেলায় সরকারি সহায়তার পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও যার যার অবস্থান থেকে সহায়তা করছে।

এই সব মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিট নাভারন কলেজ ছাত্রলীগের সভাপতি আবু হুরায়রা জয়। ছাত্রলীগ কর্মহীন ও অসহায় মানুষের সহায়তায় সবসময় পাশে থাকবে।

নাভারন কাজিরবেড়, কাঠশিকরা, রেল বাজার, বৃত্তি বারিপোতা ও ইসলামপুর গ্রামের ২৫০টি অসহায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারের মাঝে ১টা লাউ, ১কেজি বেগুন, কাঁচা মরিচ, পুইশাক, মিষ্টি কুমড়া ও ৪পিচ করে ডিম বিনামূল্যে বিতরণ করেন।
এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক সেলিম রেজা ও ওসমান গনিসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *