ঢাকাWednesday , 15 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অনির্দিষ্টকালের জন্য লকডাউন ময়মনসিংহ

admin ঢাকা
আপডেট: 15 April 2020, 02:25

ন্যাশনাল ডেস্ক: নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত ও ময়মনসিংহ সিভিল সার্জনের সুপারিশক্রমে সবার সঙ্গে আলোচনা করে ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ লকডাউন ঘোষণা করা হলো।

নির্দেশনা অনুযায়ী, এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ বা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না।

এতে আরো বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টা থেকে কার্যকর ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *