ঢাকাTuesday , 14 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুলতানপুরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন গরীব অসহায় মানুষের মাঝে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 April 2020, 21:41

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে সুলতানপুর সরদারপাড়া এলাকায় জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি’র নির্দেশনায় অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করেন সুলতানপুর কাঁচা বাজার সমিতির মেম্বার ও সুলতানপুর বাদশাহ ফয়সাল মসজিদের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ০৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোমীন গাজী খোকন, জয়েন্ট সেক্রেটারি, আব্দুল হাকিম, কুদ্দুস, পৌর যুবলীগের জয়েন্ট সেক্রেটারি মো. রাজিব আহমেদ রাজ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম কাজলসহ যুবলীগের নেতৃবৃন্দ।

এ সময় সুলতানপুর সরদার পাড়া এলাকার শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সাতক্ষীরা পৌর ০৪নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *