শ্যামনগরে বিএনপি’র উদ্যোগে কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
শ্যামনগর অফিস : শ্যামনগরে যুক্তরাজ্য বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক প্রবাসী এম. মনিরুজ্জামান মনির অর্থায়নে ‘করোনা’ ইস্যুতে কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় শ্যামনগরের বংশীপুরে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন এর সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান কবীর, যুগ্ম-সাধারণ সম্পাদক আশেক-ই-ইলাহী মুন্না (জেলা বিএনপি’র সদস্য), উপজেলা যুবদল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলু, মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল হাসান জুয়েল প্রমুখ।
‘করোনা’ ভাইরাস ইস্যুতে শ্যামনগরের ১২টি ইউনিয়নের ৩শতাধিক কর্মহীন ও দরিদ্রদের মধ্যে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, পেঁয়াজ খাদ্য সহায়তা এবং হাত ধোয়র জন্য ক্ষারযুক্ত সাবান তাদের বাড়িতে পৌছিয়ে দেওয়া হয়।

Leave a Reply