মানুষ মানুষের মানবতার জন্য
সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : মানুষ সৃষ্টির সেরা জীব। আর আজ এ মানুষই করোনা (কোভিড-১৯) নামক এক ক্ষুদ্র অণুজীবের জন্য ঘরে আবদ্ধ। প্রতিদিন সারাবিশ্বে হাজার-হাজার মানুষ এর জন্য মারা যাচ্ছে। কেও অনাহারে, কেও অর্ধাহারে দিন যাপন করছে। তাই ‘মানবতার লাইব্রেরীর’ পক্ষ থেকে ক্ষুদ্র পরিসরে অসহায় পরিবারের মাঝে খাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে।
এ খাদ্য প্রদান কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ নিয়ে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে সাধারণ মানুষের নিকট থেকে সামান্য আর্থিক সাহায্য সংগ্রহ করা হচ্ছে। এ সংকটময় মুহূর্তেও সমাজের কুলি, ঋষি, দোকানদার, ভ্যানচালক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য-সহযোগীতা করছে।
সকলের সম্মিলিত সাহায্যে কয়েকটি পরিবার হয়তো আর অনাহারে দিন কাটাবে না, হয়তো কয়েকটি পরিবারের শিশুদের মুখে তাদের পিতা-মাতা বেচে থাকার মত একটু খাবার তুলে দিতে পারবে। তাই এমন দানশীল কার্যক্রমে সমাজের শিক্ষিত ও বিত্তবানদেরকে এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানিয়েছেন ‘মানবতার লাইব্রেরী’।
যেন তাদের সাহায্যের মাধ্যমে সমাজের প্রত্যেকটি অসহায় পরিবার, তার সন্তানদের মুখে দু’বেলা দু’মুঠো খাবার অন্তত তুলে দিতে পারে। ‘মানবতার লাইব্রেরীর’ সদস্যরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করছে সমাজের অসচেতন মানুষকে সচেতন করতে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।

Leave a Reply