ঢাকাSunday , 12 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরের মেহেদীবাগ এলাকায় ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 April 2020, 20:41

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকায় করোনা ভাইরাস মোকাবেলায় গৃহবন্দী ১শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সন্ধায় সামাজিক দুরত্ব বজায় রেখে ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করেন জাতীয় দৈনিক প্রভাতী খবর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি গাজী মোক্তার হোসেন।

তিনি একাধারে যশোর থেকে প্রকাশিত প্রতিদিনের কণ্ঠ পত্রিকার সাতক্ষীরা ব্যুরো ও সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। খাদ্য বিতরণকালে তিনি সরকারি নির্দেশনা মেনে সকলকে ঘরে থাকার আহ্বান জানান। এ সময় দৈনিক নওয়াপাড়া পত্রিকার সাতক্ষীরা সদর প্রতিনিধি শিমুল হোসেন বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *