কালিগঞ্জে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার: গ্রামে করোনা আতঙ্ক
নিজস্ব প্রতিনিধি: করোনা আতঙ্কের মধ্যে কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের চরদহা গ্রাম থেকে কাছলেম মোল্লা (৭৭) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া এলাকার কালু মোল্লার ছেলে।
থানা সূত্রে জানা যায়, শনিবার কাছলেম মোল্লা মেয়ের বাড়ি পারুলিয়া যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে পথভুলে কালিগঞ্জের চরদহা গ্রামে পৌছে রাতে মৃত্যুবরণ করেন। রবিবার (১২ এপ্রিল) সকালে স্থানীয়রা মৃতদেহ দেখার পর গ্রামে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ঘটনাস্থল পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে চরদাহ থেকে অজ্ঞাতনামা একটি মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার পরিচয় শনাক্ত হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান।

Leave a Reply