মাধবকাটি বন্ধু মহলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
ডেস্ক রিপোর্ট : করোনা পরিস্থিতিতে অসহায় দুঃস্থদের মাঝে সদর উপজেলার মাধবকাটি বন্ধু মহলের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মাধবকাটি প্রি-ক্যাডেট স্কুল সংলগ্নে অসহায় ১শ’ ৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বন্ধু মহলের পক্ষে ডা. শ্যামল কুমার দাশ, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল হাসান, শহিদুল ইসলাম, সাইদুর রহমান রাজু, আব্দুল আলিম, রাজু হোসেন, আবুল খায়ের, মিন্টু আলী মধু, জামাল হোসেন, এখতিয়ার হোসেন, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শেখ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক মোমিনুর রহমান সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply