ঢাকাFriday , 10 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ১শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 April 2020, 21:44

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের অভিযানে ১শ’ গ্রাম গাঁজাসহ সাহেব আলী গাজী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটুলিয়া গ্রামের রজব আলী গাজীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক ইমদাদুল হকের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটুলিয়ায় খোকার মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে সাহেব আলী গাজীকে আটকের পর তার দেহ তল্লাশী করে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন বলেন, আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *