শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু….’’। ক্ষুধার্ত ও হতদরিদ্র মানুষটার মুখে দু’মুঠো খাবার তুলে দেওয়ার অনন্ত চেষ্টার খন্ড দৃশ্যগুলো যখন চোখের সামনে ঠিক তখনই কানে ভাসছিল গানে গানে মানবতার কখা বলা ভুপেন হাজারিকার এ কালজয়ী গান। বলছি কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের মৃত আহমদ আলীর স্ত্রী অসহায় ভাসমান নারী জয়গুণ (৫২) এর কথা। যিনি ৩ দিন যাবত না খেয়ে ছিলেন।
স্থানীয় চেয়ারম্যানসহ অনেকের দারে দারে গিয়েও তাতে কোন লাভ হয়নি। অবশেষে কোন উপায়ান্ত না পেয়ে তিনি সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাছে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করেন। পুলিশ সুপার তাৎক্ষণিক কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনকে ওই বৃদ্ধার বাড়িতে খাদ্য সামগ্রী পাঠানোর নির্দেশ দেন।
নির্দেশ পেয়েই শুক্রবার (১০ এপ্রিল) বেলা ৩ টার দিকে ওই বৃদ্ধার সাথে যোগাযোগ করে উপজেলার নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় বৃদ্ধার হাতে পুলিশ সুপারের পাঠানো খাদ্য সামগ্রী এবং ওসির রাতের খাবার তুলে দেন। এ সময় থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন আহমেদ, সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
