ঢাকাFriday , 10 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পবিত্র শবে-বরাত উপলক্ষে এমপি রবির পক্ষ আটা-সুজি ও চিনি বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 April 2020, 16:20

নিজস্ব প্রতিনিধি : পবিত্র শবে-বরাত উপলক্ষে সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে বর্তমান করোনা পরিস্থিতিতে গৃহবন্দী নিম্নবিত্ত-দরিদ্র মানুষের মাঝে আটা, সুজি ও চিনি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর মল্লিক বাড়ির মাঠে সুলতানপুর বাদশাহ ফয়সাল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু’র নেতৃত্বে খেটে খাওয়া নি¤œবিত্ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এমপি রবির পক্ষ থেকে প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিম্নবিত্ত মানুষ যারা কর্মহীন ও গৃহবন্দী হয়ে পড়েছে সেইসব ৪শ’ পরিবারকে আটা, সুজি ও চিনিসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরনের শুরুতে সুলতানপুর মল্লিক বাড়ির মাঠে উপস্থিত কিছু পরিবারের সদস্যদের হাতে এইসব সামগ্রী তুলে দেওয়া হয়।

করোনার সংক্রমণ ঝুঁকি রোধে জনসমাগম না করে অল্পসংখ্যক পরিবারকে কার্ড দিয়ে হাজির করা হয়। এরপর তালিকা অনুযায়ী সবার বাড়িতে পবিত্র শবে-বরাত উপলক্ষে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। করোনা ভাইরাসের প্রভাবে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সাধারণ মানুষের উপার্জনের সকল পথ।

এ দূঃসময়ে পবিত্র শবে বরাত এ আটা, সুজি ও চিনি পেয়ে অসহায় জননেত্রী শেখ হাসিনা ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির জন্য মন খুলে দোয়া করতে করতে বাড়িতে ফিরে যান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সুলতানপুর বাদশাহ ফয়সাল জামে মসজিদ কমিটির সভাপতি মীর হাবিবুর রহমান বিটু সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *