ঢাকাTuesday , 11 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

admin ঢাকা
আপডেট: 11 September 2018, 21:22

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে দুর্নীতি দমন কমিশন (খুলনা) এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ‘সবাই মিলে শপথ করি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল হোসেন।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, অধ্যাপক মোহাম্মদ আলী, তারালী ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রাক্তন অধ্যাপক শ্যামাপদ ঘোষ, সাধারণ সম্পাদক মোসলেম আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালনের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *