দুস্থদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিল ঝাউডাঙ্গা প্রেসক্লাব
ডেস্ক রিপোর্ট : সদর উপজেলার ঝাউডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে ঝাউডাঙ্গা ইউনিয়ন ও বল্লী ইউনিয়নে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কয়েকদিন যাবত ওই দুই ইউনিয়নে বিভিন্ন দুঃস্থ অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছিয়ে দিয়েছে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সদস্যরা। ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, করোনা ভাইরাসের প্রাদুভার্বে গ্রামের খেটে খাওয়া অসহায় ও দুঃস্থ পরিবারগুলো বিপাকে পড়েছে। তাই আমরা প্রেসক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় এ সব মানুষের খাদ্যের ব্যবস্থা করেছি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এমন কাজ অব্যাহত থাকবে। এছাড়াও সমাজের বৃত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান তারা।

Leave a Reply