ঢাকাWednesday , 8 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য্য সাহসীকতা ও সচেতনতার মাধ্যমে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে -এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 April 2020, 21:48

নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থানকারী খেটে খাওয়া, কর্মহীন ও গৃহবন্দী অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (৮ এপ্রিল) রাতে পৌর এলাকার বিভিন্ন পরিবারের মাঝে এ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় এমপি রবি বলেন, ‘আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য্য সাহসীকতা ও সচেতনতার মাধ্যমে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। এই ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ বিভাগের নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করতে হবে। মহান আল্লাহর রহমতে আমরা করোনা ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম হব’।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ কেজি, লবণ ৫শ’ গ্রাম ও হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করেন। এ সময় উপস্থিত অসহায় মানুষ জননেত্রী শেখ হাসিনা ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *