কুলিয়ায় টেকসা গ্রুপের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়ায় টেকসা গ্রুপের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) মালেশিয়া টেকসা গ্রুপের চেয়ারম্যান অমিত দাশের সার্বিক সহযোগীতায় চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ও সাবান বিতরণ করেন কুলিয়া টেকসা গ্রুপের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মুকুল, কো-চেয়ারম্যান অঞ্জন দাশ, সাধারন সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সনজিৎ ঘোষ, অর্থ সম্পাদক নির্মল কুমার ও ফিল্ড অফিসার আশরাফুল আলম বাদল প্রমুখ। তারা সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান।

Leave a Reply