সুলতানপুর সরদার পাড়ায় কর্মহীন পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিলেন কাউন্সিলর ফিরোজ
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর সরদার পাড়ায় কর্মহীন ও গৃহবন্দী অসহায় মানুষের বাড়িতে বাড়িতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত ও তার ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী পৌছে দিলেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান। বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে সুলতানপুর এলাকার সরদার পাড়াসহ বিভিন্ন কর্মহীন গৃহবন্দী অসহায় ২শ’ ২৫টি পরিবারের দোয়ারে দোয়ারে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল।

Leave a Reply