ঢাকাTuesday , 7 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বাক-বিতন্ডা আটক-২

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 April 2020, 21:37

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দুই মাদক ব্যবসায়ীর বাক-বিতন্ডার এক পর্যায়ে স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত ওই দুই মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার রতনপুর ইউনিয়নের বাগমারি গ্রামের সুরত আলীর ছেলে মনিরুল ইসলাম (৩০) ও শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নয়েদ আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম ওরফে বড় ছাবাল (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ওই দুই মাদক ব্যবসায়ী উপজেলার রতনপুর ইউনিয়নের রাজবাড়ী কলেজ গেট সংলগ্নে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বাক-বিতন্ডা শুরু করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা তাদের দু’জনকে গণধোলাই দেয় এবং তিন বোতল ফেন্সিডিল উদ্ধার করে। খবর পেয়ে থানায় উপ-পরিদর্শক অনুপ কুমার দাস ঘটনাস্থল থেকে তিন বোতল ফেন্সিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হুসেন জানান, ‘মঙ্গলবার সকালে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *