ঢাকাTuesday , 7 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের টেংরাখালী টহল ফাঁড়ি হুমকির মুখে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 April 2020, 21:19

শ্যামনগর অফিস : শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন টেংরাখালী বন টহল ফাঁড়ি চর ভরাটের স্থানে ফাঁড়ি স্থাপনের দাবি করেছেন এলাকাবাসী। স্থানীয় জনপ্রতিনিধি সুপারিশকৃত এলাকার শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত এক অভিযোগে জানা যায়, টেংরাখালী বন টহল ফাঁড়িটি সরকারি নীতিমালা অনুযায়ী তাদের কর্মতৎপরতা অব্যাহত রয়েছে। নদী ভাঙনে বর্তমান ফাঁড়িটি হুমকির মুখে।কর্তৃপক্ষ দ্রæত ফাঁড়িটি স্থানান্তর করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করায় স্থানান্তর প্রক্রিয়া দ্রæত শুরু হতে পারে। টেংরাখালী বন টহল ফাঁড়ি টি টেংরাখালীতে স্থানান্তর করলে জনগণ সহ প্রশাসনিক কার্যক্রম সহজতর হবে। রমজাননগর ইউনিয়নের সুন্দরবন ঘেঁষা টেংরাখালীতে অনেক চর-ভরাটে খালি জায়গা পতিত অবস্থায় পড়ে আছে। সেখানে ফাঁড়ি স্থাপনের উপযুক্ত জায়গা থাকা সত্তে¡ও পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পার্শ্বেখালীতে জনবহুল এলাকায় স্থানান্তর করার চেষ্টা চলছে। পার্শ্বেখালী এলাকার অধিকাংশ জনগণ দরিদ্র, অসহায় ও দিনমজুর খেটে খাওয়া জনগণ। তাদের অনেকের শুধুমাত্র অল্প পরিসরে মাথা গোঁজার ঠাঁই ঘর বাড়ি রয়েছে। এখানে ফাঁড়ি স্থাপন করা হলে যুগ যুগ ধরে পৈতৃক সূত্রে প্রাপ্ত বসতভিটা থেকে বিতাড়িত হতে হবে। তাছাড়া পার্শ্বেখালী টহল ফাঁড়ি নামে নয়, বরং টেংরাখালী টহল ফাঁড়ি নামকৃত হওয়ায় টেংরাখালীতে টহল ফাঁড়ি স্থাপনের যৌক্তিক দাবি করেন এলাকাবাসী। যা আইন বা বাস্তবতায় নিরিখে সঠিক হবে বলে জানান ভুক্তভোগীরা। মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল জানান, পার্শ্বেখালীতে অসহায় বা গরিবদের ঘরবাড়ি উচ্ছেদ না করে টেংরাখালীতে ফাঁড়িটি স্থাপন করলে অধিকতর সুবিধা হবে। রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, টেংরাখালী টহল ফাঁড়িটি সরকারি স্বার্থে উপযুক্ত স্থানে স্থানান্তর করে পুনঃ স্থাপিত হলে তার কোন আপত্তি নেই। টেংরাখালী টহল ফাঁড়ির ইনচার্জ এর মোবাইল ফোনে সংযোগ না পাওয়ায় ভাষ্য নেওয়া সম্ভব হয়নি। টেংরাখালী বন টহল ফাঁড়ি চর ভরাটে স্থান টেংরাখালীতে স্থাপনের দাবি করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *