ঢাকাTuesday , 7 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গৃহবন্দী অসহায় পরিবারের পাশে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 April 2020, 21:17

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে করোনা ভাইরাস এর কারণে অসহায়, দরিদ্র, দুস্থ ও গরিব খেটে খাওয়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ দৈনিক দৃষ্টিপাত অফিসের সামনে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম। এ সময় দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সদস্য আশরাফুল করিম ধনী, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, এস.এম আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *