সুলতানপুরে কর্মহীন পরিবারের দোয়ারে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন কাউন্সিলার ফিরোজ হাসান
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়ায় কর্মহীন ও গৃহবন্দী অসহায় মানুষের দোয়ারে দোয়ারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত এবং তার ব্যক্তিগত উদ্যোগে গৃহবন্দী মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিলেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলার কাজী ফিরোজ হাসান। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল থেকে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর এলাকার কাজী পাড়াসহ বিভিন্ন কর্মহীন গৃহবন্দী অসহায় পরিবারের দোয়ারে দোয়ারে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়া এলাকায় ৩ শতাধিক কর্মহীন ও গৃহবন্দী অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, পৌরসভার মহিলা কাউন্সিলার অনিমা রানী মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ আজিম হাসান, বিমান ও বাবু প্রমুখ।

Leave a Reply