ঢাকাTuesday , 7 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা যুবলীগের উদ্যোগে খাদ্য বিতরণ


April 7, 2020 8:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের দিক নির্দেশনায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর পরামর্শে জেলা যুবলীগের উদ্যোগে ঘরবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ১২তম দিনেও শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ। খাদ্য সামগ্রী বিতরণকালে ওই যুবলীগ নেতা জানান, ‘যে সকল অসহায় দুস্থ পরিবার মহা প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে কাজ কর্মে যেতে পারছে না নিজ বাড়িতে অবস্থান করছে সেই সকল পরিবারকে সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের পক্ষ আমরা বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি’। সাবেক ছাত্রনেতা জি এম ওয়াহিদ পারভেজ ঘরবন্দি কর্মহীন মানুষের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সকলে সচেতন থাকুন, বাইরে খুব প্রয়োজন ছাড়া বের হবেন না, আপনারা জনতা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তি। আপনারা আতঙ্কিত না হয়ে সজাগ থেকে করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে নিজের বাঁচার জন্য মুখে মাস্ক ও হাতে বারবার সাবান দিয়ে ন্যূনতম ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধৌত করবেন। আপনারা নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন, আপনাদের খাদ্যের অভাব হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। খাদ্য সামগ্রী আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসব। আপনাদের চিকিৎসার ব্যবস্থাও আমরা করব ইনশাল্লাহ। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল। মহান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন’। এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহŸায়ক জহিরুল হক নান্টু, যুব নেতা আব্দুল্যাহ আল মামুন, ছাত্র নেতা আশিক রেজা অপু, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।