সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য এমএ জব্বার আর নেই
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ এমএ জব্বার (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি………রাজিউন)। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু জানান, আলহাজ এমএ জব্বার শারীরিক নানা জটিল রোগে ভুগছিলেন। সকাল ১০ টার দিকে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে জেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply