প্রবাসী’র সহযোগিতায় ঘরবন্দি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের দুবাই প্রবাসী’র আর্থিক সহযোগিতায় নিম্ন আয়ের, দুস্থ ও ঘরবন্দি ৩০টি পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় আটুলিয়া করোনা ভাইরাস প্রতিরোধ ইউনিয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী টিম ও সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে দুবাই প্রবাসী মো. নাজমুল হোসেন’র আর্থিক সহযোগিতায় মধ্যবিত্ত ও অসহায় ঘরবন্দি এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আটুলিয়া করোনা ভাইরাস প্রতিরোধ ইউনিয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী টিমের সদস্য সচিব মো.আশিকুর রহমান, সদস্য আবির হাসান, গাজী হেলাল, আব্দুল্লাহ আল ওমরান, সিডিও ইয়ুথ টিমের সদস্য রমজান হোসেন সাগর, মুজিবুল হক, ইয়াছিন আরাফাত আটুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Leave a Reply