ঢাকাMonday , 6 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে রুটি ও গুড় বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 April 2020, 19:04

নিজস্ব প্রতিনিধি : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস এর কারণে কর্মহীন মানুষের মাঝে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রুটি ও গুড় বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সুলতানপুরে বড় বাজার মোড়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রুটি ও গুড় বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে পৌরসভার ০৯টি ওয়ার্ডে প্রতিদিন ৩শ’ পরিবারের মাঝে রুটি ও গুড় বিতরণ করা হবে। এ সময় সাবেক ছাত্র নেতা শেখ ইজাজ আহমেদ স্বপন, মহিলা নেত্রী রওশনারা রুবি, শেখ জাহাঙ্গীর হাসান খোকন, মো. অহেদুজ্জামান টিটু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শেখ আব্দুল আলিম, পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক কবির হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইলিয়াছ হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন বশির আহমেদ, আব্দুর রউফ খোকন, মো. নুরুল হক, ইয়াছিন আলী, আব্দুর রহমান, রুহুল আমিন, কামরুজ্জামান, জালাল, কবির হোসেন, সিরাজুল ইসলাম ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *