কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে “কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের বিল্পবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল হোসেন খান নিখিলের” সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান ও যুবলীগ নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ এর উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রবিবার (৫ এপ্রিল) দুপুর ১ টায় সুলতানপুর কাজীপাড়ায় দোয়া অনুষ্ঠানের শেষে ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব মুনসুর আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল হক নান্টু, যুব নেতা আব্দুল্যাহ আল মামুন, ছাত্র নেতা আশিক রেজা অপু, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন সহ প্রমুখ। সাবেক ছাত্রনেতা জি এম ওয়াহিদ পারভেজ সকলের উদ্দেশ্যে জানান, আমরা সবাই নিখিল ভাইয়ের জন্য দোয়া করবো। তিনি যেন আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। এবং করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে নিজে বাঁচবো এবং পরিবার সদস্যদেরকে সর্তকতা করবো। আপনাদের খাদ্যের অভাব হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের চিকিৎসার ব্যবস্থা ও আমরা করবো ইনশাল্লাহ। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল। মহান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।

Leave a Reply