ঢাকাSunday , 5 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সাতক্ষীরা জেলায় ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ

admin ঢাকা
আপডেট: 5 April 2020, 21:03

নিজস্ব প্রতিনিধি : “বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায়” জেলা ছাত্রলীগের নেতা আশিক রেজা অপু করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকা সমাজের অবহেলিত, অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। রবিবার (৫ এপ্রিল) শহরের বিভিন্ন এলাকায় তিনি ৫০ জন অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণসহায়তা প্রদান করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ । আশিক রেজা অপু বলেন, শহরের যেসমস্ত মানুষ সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় নিজ পরিবারের জন্য প্রাপ্ত পারিশ্রমিকের বিনিময়ে সওদা করে থাকে ঠিক এমন পরিবারকে বেছে বেছে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছি।

তিনি আরোও বলেন, অনেকের কষ্ট দেখে আমার ভীষণ কষ্ট হয়। তাই যে কোন সময় আমি এসব অভাবী পরিবারের মাঝে একা একা খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে দেই। এতে যদি খেটে খাওয়া মানুষের মুখে একফোটাও হাসি ফোটে তাতেই আমি খুশি।
ত্রাণসহায়তা পাওয়া ফতেমা খাতুন বলেন, ছেলেটি খুব ভালো। আল্লাহ ওর ভালো করুক। বড় বিপদের সময় এই চাল ডাল পেয়ে খুব উপকার হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *