ঢাকাSunday , 5 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুর্গাপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে রান্নাঘর ছাই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 April 2020, 20:59

দরগাপুর (আশাশুনি) প্রতিনিধি: রায়নগরে অগ্নিকান্ডে পুড়ে রান্নাঘরসহ মুল্যবান আসবাবপ্রত্র। গ্যাস সিলিন্ডারের গ্যাস নির্গমনের পাইপের গোড়া লিকেজ হয়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে গৃহকর্তা জানান। গতকাল রবিবার দুপুরের উপজেলার দরগাপুর ইউনিয়নের রায়নগর গ্রামের জাকির হোসেন ফনোর বাড়িতে এ ঘটনা ঘটে। জাকির হোসেন ওই গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে।
প্রতাক্ষদর্শীরা জানায়, সম্প্রতি গৃহকর্তা জাকির হোসেন ফনো কাঠ খড়ির ফাকে জরুরী প্রয়োজনে ব্যবহারের জন্য একটি চুলাসহ গ্যাস সিলিন্ডার ক্রয় করেন। গত কাল দুপুরে তার মেয়ে রিপা খাতুন ভাত ও তরিতরকারী রান্নার জন্য চুলার হাড়ি পাতিল বসিয়ে গ্যাসের চুলায় আগুন দেয়। এসময় আকস্মিকভাবে দাউ দাউ করে আগুন ধরে যায়। প্রতিবেশীরা ছুটে আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরে। আগুনে রান্নাঘরে রাখা প্রয়োজনীয় আসবাবপত্র ও নিত্য ব্যবহার্য্য মালামাল পুড়ে ভস্মিভ‚ত হয়ে যায়। পরে স্থানীয়রা বস্তা ও কাঁথা ভিজিয়ে গ্যাস সিলিন্ডারের উপর দিয়ে তাতে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে।
রিপা খাতুন জানায়, সিলিন্ডারের ওয়ান অফের সিপি বা কর্ক ভালোভাবে লাগানো হয়নি। ফলে লিকেজ বা ওই স্থান দিয়ে গ্যাস নির্গত হয়ে রান্নাঘরে ছড়িয়ে পড়ে। পরে চুলায় আগুন দিলেই দপ করে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *