ঢাকাSunday , 5 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার আলোচিত মুক্তামনির নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 April 2020, 20:56

নিজস্ব প্রতিনিধি : মসজিদ উন্নয়নের টাকা আদায়ের ঘটনায় দেশব্যাপী আলোচিত রক্তনালির টিউমারে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির নানা শওকত সরদার (৬০) কে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ এপ্রিল) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শওকত সরদার সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মৃত মুক্তার সরদারের ছেলে ও রক্তনালি টিউমারে আক্রান্ত দেশব্যাপী আলোচিত মুক্তামনির নানা। নিহতের জামাতা ইব্রাহিম হোসেন জানান, ‘শুক্রবার সাতক্ষীরা সদরের লাবসা উত্তর শিবনগর জামে মসজিদে জুম্মার নামাজে মসজিদ উন্নয়নের টাকা তুলছিল আদায়কারী শামিম নামে এক যুবক। নিহত শওকতের ছেলে হাবিবুর রহমান দানের টাকা না দেওয়ায় মসজিদের মধ্যেই অপমান করে শামিম। নামাজ শেষে হাবিবুর বাড়ি যেয়ে তার পিতা শওকতকে ঘটনা জানায়। শওকত সাথে সাথে মসজিদের সামনে এসে শামিমের পিতা ফজলুকে ঘটনার নালিশ জানায়। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার সময় শামিমের নেতৃত্বে ফারুক, শরিফুলসহ ৮/১০ জন লোক নিয়ে ধারালো দিয়ে শওকতকে মাথায় কোপ মারে এবং অন্যান্যরা এলোপাতাড়ি মারপিট করে। স্থানীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরার সদর হাসপাতেল ভর্তি করলে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *