ঢাকাSunday , 5 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে পুত্রবধূর আঘাতে শ্বশুর আহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 April 2020, 20:51

শ্যামনগর অফিস : শ্যামনগরের বংশীপুরে জমি বিরোধে পুত্র বধূর দা-এর কোপের আঘাতে শ্বশুর মারাত্মক আহত হয়েছে। উপজেলার বংশীপুর গ্রামের মৃত নেদু গাজীর পুত্র আরশাদ আলী গাজী (৭৫) অভিযোগে জানান, তার পুত্রবধূ মনোয়ারা খাতুন ময়না (৪০) তার কাছ থেকে জোরপূর্বক জমি লিখে নিতে ব্যর্থ হয়ে তাকে বেধড়ক মারপিট করেছে। শনিবার (৪ এপ্রিল) তার নিজ বাড়িতে একা পেয়ে ময়না, পৌত্র বাবুসহ কয়েক জন জমির দলিল পত্র গোপন করে। দলিল চাওয়াকে কেন্দ্র করে আরশাদ আলীর সাথে বিরোধ সৃষ্টি হয়।

এক পর্যায়ে জোর পূর্বক জমি লিখে নেওয়ার কথায় দ্বিমত পোষণ করায় আরশাদ আলীর উপর তারা ঝাঁপিয়ে পড়ে মারধর করতে থাকে এবং ময়না দা-দিয়ে তার শ্বশুরের বাম হাতে কোপ মেরে রক্তাক্ত জখম করে, বাড়িঘর ভাঙচুর করে ক্ষতি সাধন করে। স্থানীয়রা আরশাদ আলীকে শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইতোপূর্বে পুত্রবধূ ময়নার অত্যাচারে তার শাশুড়িকে মারপিট করার ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়। তারপর থেকে তার শাশুড়ি বাড়ি থেকে বিতাড়িত হয়ে জামাইয়ের বাড়িতে অতি কষ্টে জীবন যাপন করছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *