মৌতলায় একই রাতে ৪ বাড়িতে চুরি
মৌতলা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের মৌতলা ইউনিয়নে একই রাতে ৪ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ফলে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে ইউনিয়নের মৌতলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোর চক্র স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ‘মৌতলা গ্রামের শেখ আজিমের ছেলে তামিমুল ইসলাম, কাজী রিয়াজ উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন ভোন্ডল, বড় ময়নার ছেলে ইউসুফ জাহান ও শামছুর রহমানের ছেলে মুন্সি মধুর বাড়িতে একই সময়ে ঘরের গ্রিল কেটে চুরি সংঘটিত হয়েছে। খবর পেয়ে রাতেই থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply