ঢাকাSunday , 5 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইউএনও’র ত্রাণ কল্যাণ তহবিলে মুক্তিযোদ্ধা সংসদের আর্থিক অনুদান প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 April 2020, 20:43

নিজস্ব প্রতিনিধি: দেশে করোনা ভাইরাস সংক্রমণের ফলে উদ্ভ‚ত পরিস্থিতিতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ কল্যাণ তহবিলে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল’র হাতে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বর্তমানে বিশ্বে আতঙ্কের একটি নাম করোনা। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে এই করোনা ভাইরাসে। বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাস যা কোভিড-১৯ নামে পরিচিত তার কোনো টিকা আবিষ্কৃত হয়নি। তাই সংক্রমণ প্রতিরোধে সবাইকে নিজের জায়গা থেকে সচেতনতার পাশাপাশি দেশের কর্মহীন অসহায় মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। তাহলেই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যাবে’।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম সাংবাদিকদের বলেন, ‘করোনা সংক্রমণের ফলে জনজীবন বিপর্যস্ত। কর্মহীন মানুষ পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন। এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আপাতত ইউএনও মহোদয়ের কাছে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেছি। পরবর্তীতে আরও সহযোগিতার সর্বাত্মক চেষ্টা চালানো হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *