শ্যামনগরে ৪০ জন মটর সাইকেল আরোহীকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে বিনা প্রয়োজনে ঘুরতে বের হওয়া এমন ৪০ জন মটর সাইকেল আরোহীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.ন.ম আবুজর গিফারী। রোববার (৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা সদরে অগ্রণী ব্যাংক সংলগ্নে এবং বংশিপুরে তিনি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় যারা অতি প্রয়োজনীয় কাজে বাহিরে আসা ব্যক্তিদের দ্রুত কাজ মিটিয়ে বাড়িতে ফেরার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার। পাশাপাশি তিনি ভ্রাম্যমাণ আদালতে মোট ১৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী সবাইকে অনুরোধ করে বলেন, ‘আপনারা অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকেই বের হবেন না, আপনাদের ভালো রাখতেই আমরা বের হয়েছি। আপনারা সাধারণ মানুষ যাতে সুস্থ থাকতে পারেন এজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দয়া করে কেউ অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না’।

Leave a Reply