ঢাকাSaturday , 4 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাগুরায় করোনা প্রতিরোধে জীবাণু নাশক স্প্রে ও লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 April 2020, 19:41

মাগুরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলার মাগুরায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিবিড় পর্যবেক্ষণ, জীবাণু নাশক স্প্রে ও সচেতনতা লিফলেট বিতরণ করা হচ্ছে। করোনা ভাইরাসের প্রতিরক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন’র নির্দেশনায় গঠিত স্বেচ্ছাসেবক বৃন্দের কার্যক্রমে মাগুরা ইউনিয়নে করোনা মোকাবেলা স্বেচ্ছাসেবক কর্মীদের উদ্যোগে ও মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ’র সহযোগিতায়, ইউপি সদস্যদের সমন্বয়ে বাড়ি বাড়ি গিয়ে জীবাণু নাশক স্প্রে করা হয়। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে জরুরী স্বাস্থ্য বার্তা সংবলিত হ্যান্ড লিফলেট বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ বলেন, ‘করোনা প্রতিরোধে স্প্রে প্রতিদিন করা হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *