ঢাকাFriday , 3 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রতনপুরে ৪শ’ পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 April 2020, 20:49

নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারিতে জনজীবন বিপর্যস্ত। ভাইরাসের কবল থেকে মুক্তি পেতে সরকারি নির্দেশনা মেনে অধিকাংশ মানুষ ঘরের মধ্যে নিরাপদে অবস্থান করছেন। কর্মহীন মানুষ পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন রতনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন। তিনি নিজস্ব অর্থায়নে কর্মহীন দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে তিনি প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবণের সমন্বয়ে খাদ্যদ্রব্যের একটি করে প্যাকেজ পৌঁছে দেন। ইতোমধ্যে ৪ শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে জানিয়ে ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন বলেন, সাধারণ মানুষের জন্য এধরণের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিতরণে সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *