ঢাকাFriday , 3 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 April 2020, 20:31

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় দুস্থ পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে গদাইপুরে নিজ বাড়িতে কর্মহীন অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ দৈনন্দিন প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করেন খাজরা ইউপি চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম। ইউপি চেয়ারম্যান জানান, ‘এ দিন ইউনিয়নে ৩শ” ২৫টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এ সময় ট্যাগ অফিসার দুলাল চন্দ্র বৈদ্য, ইউপি সদস্য জালাল মোড়ল, ইব্রাহিম হোসেন, অনুপ কুমার, হোসেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *