ঢাকাThursday , 2 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহরে করোনা ত্রাণ তহবিল এর কমিটি গঠন : বিত্তবানদের এগিয়ে আসার আহবান

admin ঢাকা
আপডেট: 2 April 2020, 21:31

ব্রহ্মরাজপুর প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নে করোনা ত্রাণ তহবিল এর কমিটি গঠন করা হয়েছে। বিশ্বময় এখন করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত। এই ভাইরাস সংক্রমণ রোধে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের প্রতি নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে অসহায়, দুস্থ, নিম্ন আয়ের জনগণকে ঘরে ফেরানো ও বাড়িতে অবস্থানরত মানুষকে সহযোগিতার লক্ষে ধুলিহর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে সর্ব দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ধুলিহর ইউনিয়ন করোনা ত্রাণ তহবিল এর কমিটি গঠন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিতিদের সর্ব সম্মতিক্রমে খুলনা জেলা পরিষদের কর্মকর্তা এস.এম. মাহবুবুর রহমান, ধুলিহর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান মোদাচ্ছেরুল হক হুদা, মো. আশরাফুজ্জামান, মো. আশরাফুজ্জামান খোকনকে উপদেষ্টা ও আ.ফ.ম. শহীদুল হককে সভাপতি, আবু শামীম মো. ওয়াহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ সময় সরকারি, বেসরকারি, এন.জি.ও সংস্থা থেকে শুরু করে সর্ব স্তরের মানুষকে নিজেদের সামর্থ্য অনুযায়ী করোনা ভাইরাস মোকাবেলায় অসহায়, দুস্থ, নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহŸান করেন। ত্রাণ তহবিলের সাহায্য পাঠাতে জনতা ব্যাংক লি. ব্রহ্মরাজপুর বাজার শাখার হিসাব নং- ০১০০২১২৭৪২৩৪৬। বিকাশ হিসাব নং-০১৭১২-২২২৫১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *