ঢাকাMonday , 10 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাধ্যমিক বিদ্যালয়ে ১৩৭৮ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

admin ঢাকা
আপডেট: 10 September 2018, 22:55

ক্যারিয়ার ডেস্ক: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে ১৩৭৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে তাদের নিয়োগ দেওয়া হবে।
বিষয়ভিত্তিক পদসংখ্যা: বাংলা বিষয়ে ৩৬৫ জন, ইংরেজি ১০৬ জন, গণিত ২০৫ জন, সামাজিক বিজ্ঞান ৮৩ জন, ভৌতবিজ্ঞান ১০ জন, জীববিজ্ঞান ১১৮ জন, ব্যবসায় শিক্ষা ৮ জন, ভূগোল ৫৪ জন, চারুকলা ৯২ জন, শারীরিক শিক্ষা ৯৩ জন, ধর্ম ১৭২ জন এবং কৃষি শিক্ষা বিষয়ে ৭২ জনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল: সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর দশম গ্রেড অনুযায়ী ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা, নিয়মানুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *