ঢাকাThursday , 2 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে করোনা সচেতনতায় থানা পুলিশের শো-ডাউন

admin ঢাকা
আপডেট: 2 April 2020, 21:12

শ্যামনগর অফিস : শ্যামনগরে করোনা সংক্রমণ এড়াতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার বিভিন্ন সড়ক ও বাজারে থানা পুলিশের একটি দল করোনা ভাইরাস সচেতনতায় এ সতর্কতা কর্মসূচি পালন করেন। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) দিক নির্দেশনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা’র সার্বিক তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলম এতে নেতৃত্বে দেন। এ সময় সকল দোকানপাট বন্ধ (ফার্মেসি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ব্যতীত) ও সাধারণ জনগণ যাতে রাস্তাঘাট, হাটে-বাজারে অহেতুক ঘোরা ফেরা করতে না পারে তা নিশ্চিত করার জন্য শো-ডাউন এবং অহেতুক ঘোরাঘুরি করা লোকজনদের ছত্র ভঙ্গ করে ঘরে অবস্থান করা নিশ্চিত করতে এ শো-ডাউন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *