ঢাকাThursday , 2 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাতের আঁধারেও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে জেলা যুবলীগ

admin ঢাকা
আপডেট: 2 April 2020, 20:22

নিজস্ব প্রতিনিধি : ৭ম দিনের মত সাতক্ষীরা জেলায় রাতের আঁধারেও অসহায় খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ ও তার সহধর্মীনি ঝর্ণা ওয়াহিদ। “কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে হাসান পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায়” জেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮ টায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ১শ’ অসহায় পরিবারের মাঝে ১৪ দিনের খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ বিতরণ করেছেন তিনি। এ সময় জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক জহিরুল হক নান্টু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ আল- মামুন, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির রবিন, ছাত্রলীগ নেতা আশিক রেজা অপু, জেলা ছাত্রলীগ নেতা শেখ আসিফ মাহমুদ (মমিন),  গাজী শাহিনুর, মো. নাসিম, মো. রাজু আহম্মেদ, আকাশ, মোসলেম, সেলিম, রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। জি এম ওয়াহিদ পারভেজ বলেন, আপনারা নিজ নিজ বাড়িতে অবস্থান করেন। আপনাদের খাদ্য ও চিকিৎসার সব ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *